ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হকের ইন্তেকাল

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:১৪ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রথিতযশা মৃত্তিকা বিজ্ঞানী ড. সিরাজুল হক আর নেই। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৩টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। অধ্যাপক ড. সিরাজুল হক স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবার্তায় উপাচার্য বলেন, ড. সিরাজুল হক ছিলেন একজন প্রথিতযশা মৃত্তিকা বিজ্ঞানী এবং নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তাঁর ১৭০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

আরও পড়ুন: এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫

উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে অধ্যাপক সিরাজুল হকের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর আগারগাঁও কবরস্থানে (লায়ন হাসপাতালের পেছনে) তাঁর দাফন সম্পন্ন হবে।

আরও পড়ুন: কুবিতে শিক্ষার্থীদের মানববন্ধন