৪৬তম বিসিএসের চুড়ান্ত তারিখ ঘোষণা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১২:০৭ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

৪৬তম বিসিএসের প্রিলির জন্য তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিশেষ এক সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।  

আরও পড়ুন: ঢাবির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নুরুল আমিন

আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন ঠিক ছিল। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন হয়।  

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: চুয়েটে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করলেন নতুন উপাচার্য

৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। এই বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে।  

বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। প্রশাসনে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।