এমআইএসটি 'ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬' এ স্থান অর্জন করেছে
মিলিটারী ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) প্রথমবারের মতো যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন (Times Higher Education-THE) 'ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬' এ স্থান অর্জন করেছে। প্রতিষ্ঠানটি ১৫০১+ অবস্থানে রয়েছে, যা বাংলাদেশের সামরিক বাহিনী পরিচালিত উচ্চতর প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি গৌরমময় মাইলফলক।
এই অর্জন এমআইএসটি এর শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিক উৎকর্ষতার ধারাবাহিক অগ্রযাত্রার প্রতিফলন। 'ওয়ার্ল্ড র্যাঙ্কিং ২০২৬' এ অন্তর্ভুক্তির জন্য কঠোর মানদন্ড যেমন-গবেষণা প্রভাব, আন্তর্জাতিক সহযোগিতা, শিল্পখাতের অবদান এবং শিক্ষাদানের মান-সবগুলোতেই এমআইএসটি তার যোগ্যতা প্রমাণ করেছে।
আরও পড়ুন: চবিতে ফ্যাসিস্ট আমলের কর্মকর্তার বিতর্কিত পদোন্নতি, প্রশ্নের মুখে প্রশাসন
এমআইএসটি বর্তমানে ১৩টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে এবং গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ বছর এমআইএসটি ৩টি নিজস্ব উত্তাবিত পন্যে পেটেন্ট অর্জন করেছে, যা দেশের প্রযুক্তিনির্ভর গবেষণা ও উদ্ভাবন ক্ষেত্রে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত।
এমআইএসটি এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এই অসাধারন অর্জনের জন্য সকল শিক্ষক, গবেষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সহযোগীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই আন্তর্জাতিক স্বীকৃতি ভবিষ্যতে এমআইএসটি এর একাডেমিক ও গবেষণার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
আরও পড়ুন: নরসিংদীসহ সারাদেশে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে জবিতে বিক্ষোভ
এমআইএসটি পরিবার এই অর্জনকে দেশের উচ্চশিক্ষা ও গবেষণার গৌরবময় অগ্রযাত্রার অংশ হিসেবেবিবেচনা করছে।





