ঢাবিতে ‘চন্দ্রাবতী’র নতুন কমিটি: সভাপতি তনয়, সম্পাদক চিন্ময়

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৫৮ পূর্বাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়নরত কিশোরগঞ্জ সদর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চন্দ্রাবতী’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে সংগঠনের বিদায়ী সভাপতি মিশকাতুল আরেফিন ও সাধারণ সম্পাদক সাব্বির আলম সাকির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাখাওয়াত তনয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন চিন্ময় রায়। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন হামীম আহমেদ, সানজিদা ঐশী, তাসনিয়া অর্ণা ও কানিজ ফাতেমা সেতু।

আরও পড়ুন: ঢাবির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নুরুল আমিন

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ আরমান ইমন, রিদয় রায়, মেহরাব হোসেন মৃদুল, রিফাইয়াত সুলতানা জেমি, সাদিয়া আক্তার উর্মি ও আতাহারুল ইসলাম মাহী। সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন সাজিদ ইউসুফ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরগঞ্জ সদর উপজেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, একাডেমিক সহায়তা এবং সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নবগঠিত কমিটি সেই কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরও পড়ুন: চুয়েটে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করলেন নতুন উপাচার্য

নবনির্বাচিত সভাপতি সাখাওয়াত তনয় বলেন, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি ও কল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। সাধারণ সম্পাদক চিন্ময় রায় সংগঠনের ধারাবাহিকতা রক্ষা এবং নতুন নেতৃত্ব বিকাশে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, এক বছরের জন্য গঠিত এ কমিটি সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ জোরদারে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।