প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাসহ কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:০৫ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

হুমায়ুন কবির বলেন, অর্থের বিনিময়ে বিভিন্ন লেখা প্রকাশ করানো যেতে পারে। তবে বাস্তবতা ও প্রত্যাশার মধ্যে পার্থক্য রয়েছে। তাঁর ভাষায়, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসতে দেওয়া হবে না।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন প্রচারণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কারও দেশে ফেরার আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু তা বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখতে হবে।

আরও পড়ুন: সারাদিন স্বর্ণদ্বীপে কর্মসূচি, সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে দেশে ফিরিয়ে আনতে হলে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমে আনতে হবে।