এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই
ছবিঃ সংগৃহীত
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সভা শেষে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: ঢাবিতে ‘ছোটদের জন্য দর্শন’ শীর্ষক দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত
তিনি জানান, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু করা হবে।
এ বিষয়ে বিস্তারিত সময়সূচি শিগগিরই প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও পড়ুন: দোকানীকে মারধর ও ভাঙচুর করলেন চবি ছাত্রদল নেতা জালাল





