লকডাউনের প্রতিবাদে হরিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউনের প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে দলীয় কার্যালয় থেকে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আশিকুজ্জামান শিপুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পাটগ্রাম মোড় প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল মহড়া দেন নেতাকর্মীরা।
আরও পড়ুন: পিরোজপুরে জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে ভাঙচুর
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম চাতক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার ও নাসিরুদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান মোল্লা, উপজেলা জাসাসের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামসুল আলম খান মিশুক, ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. শাকিল মোল্লা এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব শিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে আশিকুজ্জামান শিপু বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ দেশবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে তাদের এ ধরনের চেষ্টা সফল হবে না। জাতীয়তাবাদী শক্তি সাধারণ জনগণের পাশে রয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, জনগণ আওয়ামী লীগের ডাকা লকডাউন সম্পূর্ণভাবে বয়কট করেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।
আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, গোপালগঞ্জে সবচেয়ে বেশি
তিনি আরো বলেন,জেলা বিএনপির আহ্বায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার নির্দেশনায় দেশের জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আছি।





