আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও বিএনপির বিক্ষোভ

Shahrier Islam Pallab
আয়নাল ইসলাম, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:১৯ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে গফরগাঁও মিনি স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের মধ্যবাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গফরগাঁও উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

আরও পড়ুন: পিরোজপুরে জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে ভাঙচুর

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও গফরগাঁও উপজেলা বিএনপির নেতা আখতারুজ্জামান বাচ্চু। তিনি বিক্ষোভ মিছিলের সম্মুখ সারিতে থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কর্মসূচিতে নেতৃত্ব দেন।

এ সময় গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, গোপালগঞ্জে সবচেয়ে বেশি