রাজধানীতে স্যানিটারি মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৭ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কদমতলীর জুরাইন নবারন গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, খবর পেয়ে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মণ্ডল ঘটনাস্থলে গিয়ে মিন্টুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে রাত পৌনে ১১টার দিকে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন: মোহাম্মদপুরে ‘কিলার পাপ্পুর’ নামে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, ফার্মেসি লক্ষ্য করে গুলি

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহতের দুই পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে পারেননি, কারা বা কী কারণে মিন্টুকে ছুরিকাঘাত করেছে। তাঁকে ওই এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল, নাকি তিনি আগে থেকেই সেখানে ছিলেন, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন: মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিনিরাপত্তা বিষয়ে ফায়ার সার্ভিসের মহড়া

নিহত মিন্টু মাদারীপুরের কালকিনি উপজেলার চর ফতিবাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

এ ঘটনায় হত্যাকাণ্ডের কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।