উত্তম কুমারের শতবর্ষ উপলক্ষে ঢাকায় বিশেষ সংগীত আয়োজন

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:০১ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
মহানায়ক উত্তম কুমার। ছবিঃ সংগৃহীত
মহানায়ক উত্তম কুমার। ছবিঃ সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতসন্ধ্যা। তার অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে আগামী ৩ ডিসেম্বর বসবে এ আয়োজন।

‘মহানায়ক উত্তম কুমারের কণ্ঠসংগীত’ শিরোনামের অনুষ্ঠানটি আয়োজন করছে সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গ। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে এই সংগীতসন্ধ্যা। অনুষ্ঠানে উত্তম কুমারের চলচ্চিত্রে ব্যবহৃত জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন শিল্পীরা। হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও কিশোর কুমারের কণ্ঠে জনপ্রিয় হওয়া গানগুলোই পাবে বিশেষ গুরুত্ব।

আরও পড়ুন: আজ অনিরুদ্ধ-কাব্যর বিয়ে,গ্রিসে সম্পন্ন বাগদান

আয়োজকদের প্রত্যাশা, এই সংগীতসন্ধ্যার মধ্য দিয়ে মহানায়ক উত্তম কুমারকে স্মরণের পাশাপাশি বাংলা চলচ্চিত্র ও সংগীতের স্বর্ণযুগের স্মৃতিও ফিরে পাবেন দর্শক-শ্রোতারা।