লক্ষ্মীপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

Sadek Ali
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:২২ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরে আট বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছর বয়সী মো. রানা নামে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের ১০ নং ওয়ার্ডের মজুপুর এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আটক রানা (১৩) ঐ এলাকার আমির হোসেনের ছেলে। 

আরও পড়ুন: নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

ভুক্তভোগী শিশুটি মা ও স্থানীয়রা জানান, ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করত শিশুটি। একই বাসার পাশের কক্ষে ভাড়া থাকত অভিযুক্ত কিশোর পরিবার। ঘটনার সময় টিভি দেখার কথা বলে মেয়েটিকে ডেকে নিয়ে যায় কিশোর রানা। মেয়েকে না পেয়ে মেয়ে চিৎকার শুনে তার মা ঘরের জানালা দিয়ে আপত্তি কর অবস্থা দেখে আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে আসলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামিম আফজাল জানান, শিশু বাচ্চাকে ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি আছে। তার পরীক্ষা নিরীক্ষা চলছে। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রাহায়ন কাজেমী জানান, শিশুকে ধর্ষণের অভিযোগে রানা নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: সহযোগিতা ও সংহতি যত শক্তিশালী হবে, রাষ্ট্র ততই শক্তিশালী হবে: সুনামগঞ্জ জেলা প্রশাসক