কুলাউড়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিংয়ে যুক্ত হলো চৌধুরী বাজার

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫৯ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ‘ক্যাশলেস চৌধুরী বাজার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) পূবালী ব্যাংক কুলাউড়া শাখার উদ্যোগে আয়োজিত সভায় ব্যাংকের ব্যবস্থাপক আবুল খায়ের মো. ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান প্রদ্যুৎ কান্তি দাশ।

বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী উপমহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, চৌধুরী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কামাল খান ও মোতাহির হোসেন চৌধুরীসহ অন্যান্যরা।

আরও পড়ুন: আগরতলায় আওয়ামী লীগ নেতাদের সফরের খবরে আখাউড়া সীমান্তে বিএনপির বিক্ষোভ

সভায় অতিথিরা ক্যাশলেস ব্যাংকিংয়ের গুরুত্ব, নগদ লেনদেনের বিকল্প হিসেবে ডিজিটাল আর্থিক ব্যবস্থার সুবিধা এবং এ কার্যক্রম বাস্তবায়নে পূবালী ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা করেন।