অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন তারিখ ঘোষণা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬ | আপডেট: ১:৫৪ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ১৬ জুলাই শেষ হবে। মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে সংশোধিত পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, অনিবার্য কারণবশত শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা আগামী ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষাগুলো ১ জুলাই, বুধবার শুরু হবে এবং ১৬ জুলাই, বৃহস্পতিবার শেষ হবে।

আরও পড়ুন: বিভিন্ন অভিযোগে ঢাবির ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মাউশি জানিয়েছে, সংশোধিত এ নির্দেশনা সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা আয়োজন এবং নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: ঢাবি উপাচার্যের চীন গমন