এবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই পদে দায়িত্ব পালনকালীন সময়ে উত্তোলিত বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার (২৪ জুন) এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: গবিতে ‘ফিউচার রেডি ফার্মাসিস্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
অফিস আদেশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশন সভায় আলোচ্যসূচির বাইরে একজন সদস্যের প্রস্তাবের ভিত্তিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়েছিল। একই সভায় সংশোধিত অধ্যাদেশের আলোকে অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, একই সিন্ডিকেট সভায় অধ্যাদেশ সংশোধন এবং সেই সংশোধিত বিধানের ভিত্তিতে নিয়োগ অনুমোদনের প্রক্রিয়া বিধিবহির্ভূত ছিল। এ কারণে ৯২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ডা. এবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদে আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: মিটফোর্ড হাসপাতালে ছাত্রদল সভাপতির নেতৃত্বে হামলা ও ভাঙচুর, মামলা না করেই সমঝোতা
আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট সিন্ডিকেট সভার তারিখ থেকে ইমেরিটাস অধ্যাপক পদের বিপরীতে উত্তোলিত সব বেতন-ভাতা ফেরত দিতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।





