সিজেডএম ও এআইইউ মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ৫:২২ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এবং মালয়েশিয়ার আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (AIU)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার মাধ্যমে সিজেডএম পরিচালিত স্কুল ও কলেজসমূহের মেধাবী ও যোগ্য স্নাতকদের মালয়েশিয়ার AIU-তে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হলো।

সমঝোতা অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, বিনামূল্যে আবাসন এবং মাসিক ভাতা পাবেন। পাশাপাশি শিক্ষা, গবেষণা এবং সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি স্থাপিত হয়েছে।

আরও পড়ুন: দিনব্যাপী নানা আয়োজনে আইইউমুনা’র নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেডএম-এর চেয়ারম্যান এবং রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব নিয়াজ রহিম, সিজেডএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, কর্পোরেট অ্যাফেয়ার্স প্রধান কর্নেল (অব.) জাকারিয়া হোসেন, সহকারী মহাব্যবস্থাপক জনাব মনির ইবন হাফিজ ভূঁইয়া, সহকারী মহাব্যবস্থাপক জনাব আনোয়ার হোসেন, এবং রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের কমপ্লায়েন্স ম্যানেজার জনাব মিসবাহুর রহমান আসিম।

আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রেসিডেন্ট প্রফেসর দাতো' ইর. ড. মোহাম্মাদ সালেহ বিন জাফার এবং উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. হাজী মোহামাদ আব্দুল্লাহ বিন হেমদি।

আরও পড়ুন: তারেক রহমানের জন্মদিন উপলক্ষে স্যার সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সিজেডএম বিশ্বাস করে, এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও সুদৃঢ় হবে, ইনশাআল্লাহ।