জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শিশু-কিশোররা। শুভেচ্ছা বিনিময়ের পর শিশুদের হাতে ক্রীড়াসামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (২০ নভেম্বর) বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে সেখানে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তিনি।
আরও পড়ুন: ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী
এ সময় শিশুরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীও তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং কার কোন খেলা ভালো লাগে, তা জানতে চান।
পরে শিশু-কিশোরদের হাতে বিভিন্ন ক্রীড়াসামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন: শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না: রিজভী





