প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল দেওয়ান আহনাফ রহমান
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দেওয়ান আহনাফ রহমান (১২)।
আহনাফ উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া গ্রামের দেওয়ান আনিসুর রহমান হুমায়ন ও আশরাফুন নাহার ঝর্না দম্পতির প্রথম সন্তান। তার বাবা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত এবং মা নয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
আরও পড়ুন: জাতীয় কবি’র ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অংশ নিয়ে আহনাফ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।
শিক্ষক পরিবারে বেড়ে ওঠা আহনাফের দাদা দেওয়ান আবদুল আউয়াল দীর্ঘদিন বারদী ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরে তিনি নুনেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। এছাড়া তার নানা আওলাদ হোসেন জামপুর ইউনিয়নের মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসর নিয়েছেন।
আরও পড়ুন: গবেষণায় অবদানের স্বীকৃতি, ঢাবির ৬২ শিক্ষক-গবেষককে সম্মাননা
বর্তমানে দেওয়ান আহনাফ রহমান সিদ্ধিরগঞ্জের শাহিন স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমি শাখায় ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
এর আগেও সে বিভিন্ন বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। সোনারগাঁ কোয়ালিটি স্কুল আয়োজিত বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে এবং শাহিন স্কুল ও নলেজ কিং স্কুল আয়োজিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে তার মেধার স্বাক্ষর রেখেছে।
পরিবারের সদস্যরা আহনাফের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং তার ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।





