এভারেস্টজয়ী ঢাবির শিক্ষার্থী নুরুন্নাহার নিম্নিকে সংবর্ধনা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:৩০ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাউন্ট এভারেস্ট জয় করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূতত্ত্ব বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী নুরুন্নাহার নিম্নিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম এ লতিফ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: চবি’তে ৩ হাজার শিক্ষার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প বন্ধের অভিযোগ জিএস হাবীবের বিরুদ্ধে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এতে সভাপতিত্ব করেন ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বদরুদ্দোজা মিয়া। এ সময় বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাউন্ট এভারেস্ট জয় করে নুরুন্নাহার নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী হিসেবে অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। তাঁর এই অর্জনকে স্বীকৃতি জানাতেই বিভাগটির পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

আরও পড়ুন: এভারেস্ট জয়ী ঢাবির শিক্ষার্থী নুরুন্নাহার নিম্নিকে সংবর্ধনা