ইসিতে দ্বিতীয় দিনের আপিলে বৈধ ৫৭ প্রার্থী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৫০ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনে রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) আবেদনগুলোর শুনানি করেছে।

দ্বিতীয় দিনে ইসি মোট ৭০ জন প্রার্থীর আপিল শুনানি করেছে। এর মধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর করা হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

শুনানি শেষে বিকাল ৫টায় ইসি থেকে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে, ৭ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে এবং ৬ জনের আপিল পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং তালিকায় থাকা প্রার্থীদের আপিলের জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, আলোচনায় ৩ নাম

এদিন মুন্সীগঞ্জ–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিলও মঞ্জুর হয়েছে।

ইসি জানিয়েছে, শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে এবং এটি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। শনিবার ০১ থেকে ৭০ নম্বর এবং রোববার ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১-২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।