কক্সবাজারে প্রশাসনকে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পিতামাতার কবর জিয়ারতে তিন দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন সিইসি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:০১ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কালকে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে তিন দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সফরের অংশ হিসেবে তিনি কুতুবদিয়া উপজেলার নিজ গ্রামে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। সফরকে ঘিরে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের জারি করা অফিস আদেশে জানানো হয়, ২০ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর মিন্টু রোডের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন সিইসি। বিকেল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (BG 437) ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে বিকেল ৫টায় সেখানে পৌঁছাবেন তিনি। প্রথম দিন কক্সবাজার সার্কিট হাউজে অবস্থান ও রাত্রিযাপন করবেন।

আরও পড়ুন: এনআইডি ডিজি হুমায়ুন কবীরের বদলি: জনপ্রশাসনে প্রত্যাবর্তন

সফরের দ্বিতীয় দিন, ২১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৯টায় কক্সবাজার থেকে পেকুয়া উপজেলার মগনামা ঘাট হয়ে কুতুবদিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন সিইসি। সেখানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে দুপুর ২টা ৩০ মিনিটে পুনরায় কক্সবাজার সার্কিট হাউজে ফিরবেন এবং রাত্রিযাপন করবেন।

শেষ দিন, ২২ ফেব্রুয়ারি (রোববার) বেলা ১১টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাস্ট্রার (2A 444) ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর ২টা ৪৫ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুন: বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে প্রবাসী ভোটে ভাটা: পাঠানো হাজারো ব্যালট, ফেরত মাত্র ৪টি

সফরকে কেন্দ্র করে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে।