স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:১৭ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। সোমবার (৩১ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি জানায়, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।

আরও পড়ুন: নানা চমকে গ্রামগঞ্জে ইউপি নির্বাচনি প্রচার-প্রচারণা জমজমাট

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ একটি ধাপ শেষ হলো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। ভোটের দিন-তারিখ জানার সঙ্গে সঙ্গে তা গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

এর আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেয় নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এখন নির্বাচনের তফসিল ও ভোটগ্রহণের তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: সবাইকে নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি