সাভারে ডেঙ্গুতে সাংবাদিক নাদিম হোসেনের মৃত্যু

Shahrier Islam Pallab
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫০ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউনের সাভার প্রতিনিধি সাংবাদিক নাদিম হোসেন। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ৪টা ৩৬ মিনিটে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নাদিম হোসেন সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি বাংলা ট্রিবিউনের সাভার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: ১ লাখ ২০ হাজার টাকা লুটসহ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার সোহান

এর আগে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে তাঁর জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানবিক আবেদন করা হয়। তাঁর সুস্থতা কামনায় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়াও চাওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন এই সাংবাদিক।

এদিকে, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সাভার প্রেসক্লাব প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: হরিরামপুরে লাউতা জামি'আ ইবনে আব্বাস (রহ.) মাদ্রাসার উদ্যোগে ১০ম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

তাঁর মৃত্যুতে সাভারের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।