মুরাদনগরে ধর্ষণের ঘটনায় যে প্রতিক্রিয়া তারকাদের

Sadek Ali
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ন, ২৯ জুন ২০২৫ | আপডেট: ৯:৪৭ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নির্যাতনের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছেন। যা নিয়ে সমালোচনার জড় বইছে অন্তর্জালে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং শাস্তি দাবিতে সরব হয়েছে তারকারা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে প্রতিবাদ জানিয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লিখেছেন, ‘স্টপ রেপ’। অভিনেত্রী মৌসুমী হামিদ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মানুষ আর মানুষ নেই। পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। কারণ আর কোন মানুষ থাকবে না। খুব শীঘ্রই।’

আরও পড়ুন: সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়া: পূজা চেরী

প্রতিবেদ জানিয়েছেন প্রার্থনা ফারদিন দীঘিও। তিনি লিখেছেন, ‘ধর্ষণকে না বলুন। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। নীরবতাই সমর্থন। ধর্ষণ বন্ধ করুন।’

ছোট পর্দার অভিনেতা আরশ খানও ফেসবুকে জানিয়েছেন প্রতিবাদ। তিনি লিখেছেন, ‘কাপুরুষত্ব যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন তা কুপুরুষত্বে রূপ নেয়। জন্ম পরিচয়হীন না হলে একজন নারীর সাথে এমন করা সম্ভব না। একবার জারজ সবসময় জারজই থাকে।’

আরও পড়ুন: আসছে ফেউ এর দ্বিতীয় সিজন

এ ছাড়া চিত্রনায়ক জয় চৌধুরী, চিত্রনায়ক জিয়াউল রোশানও কুমিল্লার মুরাদনগরের এ ঘটনায় ধর্ষকদের শাস্তি চেয়ে প্রতিবাদ জানিয়েছেন।