সুখবর দিলেন তানজিন তিশা!

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৫ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ক্যারিয়ারের শুরুতে ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের পাশাপাশি রিজভি ওয়াহিদ ও শুভমিতার গাওয়া ‘চোখেরি পলকে’ গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে আবেগঘন হয়ে তিশা বলেন, এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে লাভলী একটা মুহূর্ত। আমার মা এটা দ্বিতীয়বার আদর্শ মা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রতিটি শিল্পীর সাফল্যের পেছনে বাবা-মায়ের ত্যাগ ও দায়িত্ব রয়েছে। আমি আজ এখানে দাঁড়িয়ে কাজ করতে পারছি শুধুমাত্র আমার মায়ের জন্য। তাকে যখন সম্মাননা প্রদান করা হয়েছে, এর চেয়ে বড় পাওয়া আমার কাছে আর কিছু নেই।

আরও পড়ুন: এপস্টেইন প্রসঙ্গে যে মন্তব্য করলেন জয়া আহসান

শুধু অভিনয় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তানজিন তিশা। ভক্তদের উদ্দেশে নতুন সুখবরও দিলেন তিনি। তিশা জানান, ‘আমার দর্শকরা যা চায়, আমিও সেটাই চাই। সবসময় চেষ্টা করি ভালো বাজেট ও মানসম্পন্ন কাজের সঙ্গে থাকতে। খুব শিগগিরই আমাকে সিনেমায় দেখা যাবে।