সামান্থা রুথ প্রভু কি মা হতে চলেছেন?

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ১:৫০ অপরাহ্ন, ২১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আরও পড়ুন: বিশ্ব সংগীত দিবস আজ

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ঘিরে নতুন করে মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে তার উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বর্তমানে সামান্থা তার আসন্ন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’–এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির প্রযোজক ও পরিচালক রাজ নিদিমোরু। প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি এক অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে কেক কাটতে দেখা যায় এই তারকা দম্পতিকে।

আরও পড়ুন: বিয়ের সাজে বুবলীর নতুন লুক ভাইরাল

অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ্যে আসার পর অনেক নেটিজেন দাবি করেন, সামান্থার শারীরিক গঠনে পরিবর্তন দেখা যাচ্ছে এবং সেখানে ‘বেবি বাম্প’-এর আভাস মিলেছে। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে নানা জল্পনা। অনেক ভক্ত আবার আগাম শুভেচ্ছাও জানাতে শুরু করেছেন অভিনেত্রীকে।

তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত সামান্থা রুথ প্রভু কিংবা তার স্বামী পরিচালক রাজ নিদিমোরুর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে মা হওয়ার খবরটি এখনো নিশ্চিত নয়।

উল্লেখ্য, অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করেন সামান্থা। পরবর্তীতে শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠে গত বছরের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরে ঘরোয়া আয়োজনে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের ছয় মাসের মাথায় এবার তার মা হওয়ার গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে।