লাল পোশাকে অপু বিশ্বাস, রাতের ছবিতে মুগ্ধ ভক্তরা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:০৪ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার লাল পোশাকে তোলা কয়েকটি রাতের ছবি প্রকাশ করে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সোমবার (২৪ আগস্ট) মধ্যরাতে ফেসবুকে পাঁচটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলোতে তাকে লাল পোলকা ডট পোশাকে দেখা যায়। বিভিন্ন পোজে হাস্যোজ্জ্বল অপুকে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে।

ছবির সঙ্গে একটি ছোট বার্তাও দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘শান্ত রাত, সুন্দর স্বপ্ন। শুভরাত্রি!’

আরও পড়ুন: গ্ল্যামার নয়, মাটির কাছেই জয়া আহসানের অন্যরকম সুখ

তার এই নৈশবার্তায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শান্তিময় রাত ও সুন্দর স্বপ্নের শুভকামনা জানাতে দেখা গেছে। পোস্টটি প্রকাশের পরপরই তা নেটিজেনদের মধ্যে সাড়া ফেলে। মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা ও প্রশংসার পাশাপাশি নানা রসাত্মক মন্তব্যও দেখা যায়।

এদিকে অপু বিশ্বাস তার নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ের কাজে বেশ কিছুদিন ধরে নেপালে ছিলেন। কাজের ফাঁকে দেশটির বিভিন্ন স্থানেও ঘুরেছেন তিনি। নতুন সিনেমার কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই চিত্রনায়িকা।

আরও পড়ুন: অগ্রিম টিকিটেই ঝড়, ৪ লাখ ৭৩ হাজার ছাড়াল যশের ‘টক্সিক’