রাজকীয় সাজে নজর কাড়লেন ঐশ্বরিয়া

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:০২ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে নিজের উপস্থিতি দিয়ে বরাবরই নজর কাড়েন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে রাজকীয় সাজে হাজির হয়ে আবারও মুগ্ধ করলেন ভক্তদের। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ল’রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে ফ্যাশন শোয়ের র‍্যাম্পে হাঁটেন ‘দেবদাস’খ্যাত এই অভিনেত্রী।

এদিন ঐশ্বরিয়ার পরনে ছিল ক্রিস্টালখচিত কেপসহ কালো ভেলভেটের ফিশটেল গাউন। এর সঙ্গে ছিল কর্সেটের নকশা। মাথায় ঝলমলে রত্নখচিত মুকুট, হালকা মেকআপ ও ঠোঁটে লাল লিপস্টিক—সব মিলিয়ে তার সাজে ফুটে ওঠে রাজকীয় আভিজাত্য।

আরও পড়ুন: আদালতে তানজিন তিশা: ‘ন্যায়বিচার নিয়েই আমি এখান থেকে যাব’

র‍্যাম্পে আত্মবিশ্বাসী পদচারণার পাশাপাশি ঐশ্বরিয়ার হাসিমাখা উপস্থিতিও নজর কেড়েছে। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি। অনেকেই তার সাজ ওউপস্থিতিকে প্রশংসা করেছেন।

ফ্যাশন শুরুর আগে রিহার্সালের সময়ও আন্তর্জাতিক তারকাদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটাতে দেখা যায় ঐশ্বরিয়াকে। অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে কথা বলার এবং তার হাত ধরে হাসিমুখে সময় কাটানোর একটি মুহূর্ত ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: প্রথম সন্তানের বাবা-মা হলেন ডিলান স্প্রাউস ও বারবারা পালভিন

এ ছাড়া অনুষ্ঠানে ল’রিয়ালের আরেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও দীর্ঘদিনের বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা হয় ঐশ্বরিয়ার। পুরোনো বন্ধুর সঙ্গে তার এই পুনর্মিলনের মুহূর্তও ছিল বেশ আনন্দঘন।

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে ভারতের প্রতিনিধিত্ব করে আসছেন ঐশ্বরিয়া। প্যারিসের এবারের আয়োজনে তার রাজকীয় সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতি সেই ধারাবাহিকতাকেই যেন আরও একবার সামনে নিয়ে এল।