আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বুধবার (২৭ মে) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আমরা খবর পেয়েছি আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে শিশুদের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, আমিও সেখানে যাচ্ছি।”
আরও পড়ুন: হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৭৩
ঘটনার পর হাসপাতাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানা পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে আদ-দ্বীন হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল জানান, রাতেই ঘটনাটি ঘটেছে বলে তিনি জেনেছেন।
আরও পড়ুন: হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু
তিনি বলেন, “আমি হাসপাতালে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত বলতে পারব।
শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।





