মাছিহাতার পীর আলহাজ্ব শাহ্ সৈয়দ মো. নাজেমের ইন্তেকাল
ছবিঃ সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতা দরবার শরীফের সম্মানিত পীর আলহাজ্ব শাহ্ সৈয়দ মোঃ নাজেম গত শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকাস্থ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাছিহাতার পীরের মৃত্যুর সংবাদ শুক্রবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছালে তাঁর হাজারো ভক্ত আশেকানের মাঝে নেমে আসে শোকের ছায়া। তাঁর নামাজে জানাজা গতকাল বাদ আসর মাছিহাতা জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়। মরহুম পীরের ভক্ত আশেকানসহ হাজারো মানুষ নামাজে জানাজায় শরিক হন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে রেখে যান।





