হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৭১

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ৭:০২ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭৭৯ জনে পৌঁছেছে।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট শিশুই হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। একই সঙ্গে দেশজুড়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮৬

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।