অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসায় পরিবার আনার সুযোগ বন্ধ, থাকছে কিছু ছাড়

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:০৯ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসায় নতুন করে পরিবার আনার সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইতোমধ্যে দেশটিতে অবস্থানরত শিক্ষার্থী, প্যাসিফিক ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আবেদনকারী এবং পিএইচডি গবেষকদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

পড়াশোনা শেষ করার পর তুলনামূলক নিম্নমানের কোর্সে ভর্তি হয়ে অস্ট্রেলিয়ায় অবস্থানের মেয়াদ বাড়ানোর প্রবণতাও বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। ‘ভিসা হপিং’ ঠেকাতে নেওয়া এই পদক্ষেপের ফলে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে শুধু অবস্থান দীর্ঘায়িত করার জন্য অন্য কোর্সে ভর্তি হওয়ার সুযোগ হারাবেন। তবে কেউ উচ্চতর ডিগ্রিতে ভর্তি হতে চাইলে সে সুযোগ রাখা হবে। ওয়ার্কিং হলিডে ভিসার ক্ষেত্রেও নতুন ব্যবস্থা চালু করছে অস্ট্রেলিয়া। এ ভিসায় আবেদনকারীদের জন্য ব্যালট পদ্ধতি চালু করা হবে।

আরও পড়ুন: সৌদির পাশে নেই মিত্ররা, হুথিদের মোকাবিলায় কঠিন পরিস্থিতিতে রিয়াদ

নতুন নিয়মে দ্বিতীয় বছরের সুযোগ পাওয়া আবেদনকারীর সংখ্যা সর্বোচ্চ ৪৫ হাজার এবং তৃতীয় বছরের জন্য ৫ হাজারে সীমাবদ্ধ করা হবে। তবে মুক্ত বাণিজ্য চুক্তির কারণে যুক্তরাজ্যের নাগরিকরা এই পরিবর্তনের আওতায় পড়বেন না।

অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ পর্যন্ত ১২ মাসে দেশটির জনসংখ্যা ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ২ কোটি ৭৯ লাখে দাঁড়িয়েছে। এ সময়ে নিট অভিবাসীর সংখ্যা ছিল ২ লাখ ৯২ হাজার ১০০ জন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং আবাসন সংকটের কারণে অস্ট্রেলিয়ায় অভিবাসন এখন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।

আরও পড়ুন: সৌদির এফ-১৫ ভূপাতিত যুদ্ধবিমানের ভিডিও প্রকাশ হুথিদের

নতুন নীতির সমালোচনা করেছেন সেটেলমেন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনালের ভায়োলেট রুমেলিওটিস। বিবিসির প্রতিবেদনে তার বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, স্বল্পমেয়াদি রাজনৈতিক বিবেচনায় নেওয়া এসব সিদ্ধান্ত ভবিষ্যতে আন্তর্জাতিক মেধাবীদের আকৃষ্ট করার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রতিযোগিতামূলক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সূত্র: বিবিসি