ঢাকা ও খুলনা রেঞ্জে ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:৪০ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি পদায়নসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, খুলনা রেঞ্জের বর্তমান ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

আরও পড়ুন: সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

এতে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন: ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা