সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে নিহত ২৭

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ন, ১০ জুন ২০২৩ | আপডেট: ৪:১৬ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ সোমালিয়ায় বিস্ফোরণে শিশুসহ নিহত হয়েছে প্রায় ২৭ জন।

সোমালিয়ার নিম্ন শাবেলে অঞ্চলে একটি মর্টারের গোলা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় শিশুসহ প্রায় ২৭ জন নিহত হয়েছে। আহত ৫৩ জন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানায়, শুক্রবার অঞ্চলটির কোরিওলেই শহরের কাছে এ নির্মম ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন: আন্দামান সাগরে নৌকাডুবি: ২৫০ যাত্রী নিখোঁজ, বাংলাদেশিসহ রোহিঙ্গা রয়েছেন

এর পূর্বে স্থানীয় বাসিন্দারা ও কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে নিহতের সংখ্যা ২০ জন বলে নিশ্চিত করেছিলেন।

কোরিওলেই জেলার উপ প্রশাসক আব্দি আহমেদ সাংবাদিকদের বলেছেন, ‘আজ (শুক্রবার) কোরিওলেই শহরের কাছে এই বিপর্যয় ঘটেছে। তারা মর্টারের অবিস্ফোরিত একটি গোলা নিয়ে খেলছিল, সেটি তাদের ওপর বিস্ফোরিত হয়। এই এলাকা থেকে মাইন ও গোলা পরিষ্কার করার জন্য আমরা সরকার ও ত্রাণ সংস্থাগুলোকে অনুরোধ করেছি।’

আরও পড়ুন: থাইল্যান্ডে নববর্ষ উৎসবে সড়ক দুর্ঘটনা, নিহত ১৫৪

স্থানীয় বাসিন্দারা জানায়, অবিস্ফোরিত এসব গোলা নিয়ে শিশুদের সঙ্গে খেলা হয়, সোমালিয়ার যুদ্ধরত পক্ষগুলো এগুলো ব্যবহার করেছিল।