পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১:৪৭ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৪
শাহবাজ শরিফ। ছবিঃ সংগৃহীত
শাহবাজ শরিফ। ছবিঃ সংগৃহীত

অবশেষে পাকিস্তানে নওয়াজ-শাহবাজের পিএমএল-এন এবং বিলওয়াল ভুট্টো জারদারির পিপিপি জোট সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে। এ ছাড়া নতুন প্রেসিডেন্ট হচ্ছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘোষণা দেয় দল দুটি।

আরও পড়ুন: জিবুতির উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১৩৯, নিখোঁজ ৮৪

সমঝোতা অনুযায়ী, ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন পিএমএল-এনের শাহবাজ শরিফ। অপরদিকে দেশটির নতুন প্রেসিডেন্ট হবেন পিপিপির আসিফ আলী জারদারি।

সরকার গঠন নিয়ে মঙ্গলবার সিনেটর ইসহাক দারের বাড়িতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন পিএমএল-এন এবং পিপিপির নেতারা। সেখানে জোট সরকার গঠনের বিভিন্ন শর্তগুলো নিয়ে আলোচনা করেন তারা। এরপর এ সিদ্ধান্তে উপনীত হয় এই দুই দল।

আরও পড়ুন: সৌদি আরবের বিমানবন্দরে হামলা, হুথিদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে রিয়াদ?

পিপিপির চেয়ার‌ম্যান বিলাওয়াল ভুট্টো নিশ্চিত করেছেন, শাহবাজ শরিফ আবারও প্রধানমন্ত্রী হবেন। অপরদিকে প্রেসিডেন্ট পদে বসবেন তার বাবা আসিফ আলী জারদারি। সরকার গঠন হওয়ার পর প্রেসিডেন্ট নির্বাচন হবে। সেখানে পিপিপির আসিফ আলী জারদারিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএমএল-এন।

বিলাওয়াল আরও জানিয়েছেন, শুধুমাত্র পাকিস্তানের স্থিতিশীলতার জন্য তারা জোট সরকার গঠনে সম্মত হয়েছেন। তবে নতুন সরকারের মন্ত্রীসভায় তারা কোন কোন মন্ত্রণালয়গুলো নেবেন বা পাবেন সেটি পরে জানানো হবে বলে জানিয়েছেন বিলাওয়াল।