কুম্ভমেলায় যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় ৮ জন পুণ্যার্থী নিহত
ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় যাওয়ার পথে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ৮ জন পুণ্যার্থী নিহত হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।
জানা যায়, জয়পুরের মোখামপুরার ৪৮ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান
পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার ফলেই এই বিপত্তি।
পুলিশ সূত্রে প্রকাশ, জাতীয় সড়ক ধরে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) যাচ্ছিল গাড়িটি। হঠাৎ তার টায়ার ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে গাড়িটি ডিভাইডারের উপর উঠে যায়। সে সময় উল্টো দিক থেকে আসছিল একটি বাস। তার সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। এর ফলে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতেরা কুম্ভ মেলায় যাচ্ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা সেবা পুনরায় চালুর পথে ভারত
পুলিশ নিহতদের শনাক্ত করেছে তারা হলেন, দীনেশ রেগার, সুরেশ রেগার, রবিকান্ত রেগার, বাবু রেগার, বাবলু মেওয়ারা, কিষান লাল, নারায়ণ বৈর ওয়া এবং প্রমোদ সুথার। সবাই ভিলওয়ারার কোটলি এলাকার বাসিন্দা। এ নিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।





