ফ্রান্স ও কানাডা নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:৪৫ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফ্রান্স ও কানাডা তাদের নাগরিকদের সতর্ক করে জানিয়েছেন, ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। ফলে সেখানে অবস্থানরত বিদেশিদের জন্য ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।

কানাডা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, চলমান বিক্ষোভ, আঞ্চলিক উত্তেজনা এবং যেকোনো সময় গ্রেপ্তারের সম্ভাবনার কারণে ইরানে ভ্রমণ বা অবস্থান নিরাপদ নয়। তারা তাদের নাগরিকদের দ্রুত নিরাপদে দেশ ত্যাগের পরামর্শ দিয়েছে। এছাড়া কানাডার কনস্যুলার সহায়তা ইরানে অত্যন্ত সীমিত।

আরও পড়ুন: আন্দামান সাগরে নৌকাডুবি: ২৫০ যাত্রী নিখোঁজ, বাংলাদেশিসহ রোহিঙ্গা রয়েছেন

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, ইরানে চলমান অভ্যন্তরীণ বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেন্দ্রিক আঞ্চলিক উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। ফলে বিদেশিদের জন্য ঝুঁকি বেড়ে গেছে। ফরাসি নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে, বিক্ষোভ ও জনসমাবেশ থেকে দূরে থাকতে এবং তেহরানে ফরাসি দূতাবাসের নির্দেশনা মেনে চলতে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানের জনগণকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং উল্লেখ করেছেন, সহায়তা আসছে।

আরও পড়ুন: থাইল্যান্ডে নববর্ষ উৎসবে সড়ক দুর্ঘটনা, নিহত ১৫৪

তবে ইরান বারবার অভিযোগ করছে, দেশের অস্থিতিশীলতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জড়িত রয়েছে। ইরান দাবি করেছে, বিক্ষোভ শুরুতে শান্তিপূর্ণ ছিল, তবে পরে সশস্ত্র গোষ্ঠী সেখানে সহিংসতা ছড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে ইরানে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন।