বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক–এর রাজধানী বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে রাজ্য পুলিশ। আটকদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহজনক গতিবিধির কারণে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় নাগরিকত্ব সংক্রান্ত বৈধ নথিপত্র দেখতে চাইলে তারা তা প্রদর্শনে ব্যর্থ হন বলে দাবি পুলিশের।
আরও পড়ুন: আগ্রাসন হলে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের
মঙ্গলবার বিকেলে আটক ১৮ জনকে বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস–এ করে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়। পরে তাদের কোথায় নেওয়া হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে শিশুদের বাদে বাকিরা বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন এবং দীর্ঘদিন সেখানে অবস্থান করছিলেন। তবে সম্প্রতি তাদের গতিবিধি নিয়ে সন্দেহ তৈরি হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে।
আরও পড়ুন: ‘ইরান শোচনীয়ভাবে হেরে যাচ্ছে, এখন চুক্তি করতে চায়’: ট্রাম্প
হাওড়া রেলওয়ে স্টেশন–এ পৌঁছানোর পরও তাদের পরবর্তী গন্তব্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজি হননি।





