ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট, হামলার প্রেক্ষিতে সেবা সীমিত
ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানে ইন্টারনেট সেবা কঠোরভাবে সীমিত করা হয়েছে। শনিবার দুপুর থেকে ব্ল্যাকআউটের পরিধি দ্রুত বাড়ছে।
ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানজুড়ে ইন্টারনেটের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নেটওয়ার্ক ডেটা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ইরানে সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন রয়েছে। নেটব্লকস আরও জানিয়েছে, গত বছরের ইসরায়েলি হামলার সময় ইন্টারনেট বন্ধ করার পদ্ধতির সঙ্গে বর্তমান পরিস্থিতি মিল রয়েছে।
আরও পড়ুন: ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর হামলা, নতুন লক্ষ্যবস্তুতে হামলার ইঙ্গিত ট্রাম্পের
একই সময়, জর্ডানের রাজধানী আম্মানে একটি বাড়িতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। তবে এ বিষয়ে এখনও সরকারি কোনো বিবৃতি পাওয়া যায়নি। ইরানও আনুষ্ঠানিকভাবে জর্ডানে হামলার তথ্য জানাননি।
এর আগে, ইসরায়েলে পাল্টা হামলার পর সৌদি আরব, বাহরাইন, কুয়েত এবং আবুধাবিতে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে ইরানের বিভিন্ন শহরেও হামলার খবর রয়েছে।
আরও পড়ুন: ইরানের মাহশাহরে পানির পাম্পে মার্কিন হামলা, নিহত ১





