সরকার পতনের চেষ্টা হলে পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ইরানের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ন, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ৪:১৭ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকার পরিবর্তনের চেষ্টা করা হলে দখলদার ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। দেশটির আধাসরকারি বার্তাসংস্থা ইসনা সামরিক কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে তেহরানে সরকার পতনের চেষ্টা করলে ইসরায়েলের দিমোনা পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হবে।

ইরানি কর্মকর্তাদের দাবি, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে তা সরাসরি প্রতিশোধমূলক সামরিক জবাব হিসেবে বিবেচিত হবে। তারা সতর্ক করে বলেন, ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোতে হস্তক্ষেপের যে কোনো প্রচেষ্টা আঞ্চলিক সংঘাতকে আরও তীব্র করে তুলবে।

আরও পড়ুন: সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

উল্লেখ্য, দিমোনায় অবস্থিত ইসরায়েলের পারমাণবিক স্থাপনাটি দেশটির কৌশলগত সামরিক অবকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। সাম্প্রতিক ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে এ হুমকি মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের মত।


আরও পড়ুন: বেলুচিস্তানে ৭১ ‘সন্ত্রাসী’ নিহতের দাবি পাকিস্তানের