ইরান যুদ্ধে কুর্দিদের জড়াতে চান না ট্রাম্প, যুদ্ধ আর জটিল হোক চাই না

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ন, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৩১ পূর্বাহ্ন, ০৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের বিরুদ্ধে স্থল হামলা চালাতে ইরাক ও ইরানের কুর্দিদের ব্যবহার করার একটি গোপন পরিকল্পনা করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)—এমন তথ্য প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যমসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে কুর্দি যোদ্ধাদের ব্যবহারের বিষয়টি নিয়ে পরিকল্পনা করা হয়েছিল।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমল তেলের দাম

তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কুর্দিদের ইরান যুদ্ধে জড়ানো হোক—এটা তিনি চান না।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “কুর্দিরা জড়িত হোক আমরা চাই না। কুর্দিদের প্রতি আমরা খুবই বন্ধুত্বপূর্ণ। আপনারা জানেন, যুদ্ধ এখন যতটা জটিল অবস্থায় আছে এরচেয়ে আর জটিল করতে চাই না।”

আরও পড়ুন: উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাতের চূড়ান্ত হুঁশিয়ারি ইরানের

কুর্দিদের ইরানে পাঠানোর বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি চাই না কুর্দিরা ইরানে যাক। আমি চাই না তারা আহত হোক বা নিহত হোক। তাদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক আছে।”

তিনি আরও বলেন, কুর্দিরা যুদ্ধে যেতে আগ্রহ দেখালেও তিনি তাদের এ সংঘাতে জড়াতে চান না। কারণ, কুর্দিদের অংশগ্রহণ করলে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কুর্দিদের সরাসরি যুদ্ধে যুক্ত করা হলে আঞ্চলিক পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে।

সূত্র: সিএনএন