যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:৫৮ পূর্বাহ্ন, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ৫:১৭ পূর্বাহ্ন, ১২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাসুদ পেজেশকিয়ান দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে তিনটি শর্ত দিয়েছেন।

বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, এ বিষয়ে তার সঙ্গে কথা হয়েছে ভ্লাদিমির পুতিন এবং শেহবাজ শরীফ-এর।

আরও পড়ুন: প্রমাণ ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ের দাবি ট্রাম্পের

ইরানের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ বন্ধ করতে হলে প্রথমত ইরানে চালানো হামলার কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয়ত, ইরানের অধিকারগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। আর তৃতীয়ত, ভবিষ্যতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যেন আর কোনো আগ্রাসন না চালায়—এ বিষয়ে আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে।

পোস্টে তিনি আরও লিখেছেন, “ইহুদিবাদী (ইসরায়েল) ও যুক্তরাষ্ট্রের উসকানিতে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধ করার একমাত্র পথ হলো—ইরানের ন্যায্য অধিকারকে স্বীকৃতি দেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে আর কোনো হামলা হবে না বলে শক্তিশালী আন্তর্জাতিক গ্যারান্টি দেওয়া।”

আরও পড়ুন: হামলায় আহত হন ইরানের নতুন সুপ্রিম লিডার, ভেঙে গেছে এক পা : সিএনএন

সূত্র: দ্য গার্ডিয়ান