কাউন্টারটেররিজম প্রধানের পদত্যাগে ভালো হয়েছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট পদত্যাগ করায় ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নিরাপত্তা বিষয়ে দুর্বল ছিলেন কেন্ট।
ট্রাম্প বলেন, ‘যখন আমি তাঁর (কেন্ট) বিবৃতি পড়ি, তখন মনে হয়েছে তাঁর চলে যাওয়া ভালো একটা ব্যাপার। কারণ কেন্ট বলেছিলেন, ইরান কোনও হুমকি নয়।’ ট্রাম্প বলেন, ‘প্রত্যেক দেশই বুঝেছিল ইরান কী ধরনের হুমকি ছিল— প্রশ্ন হলো তারা এ বিষয়ে কিছু করতে চায় কিনা।’
আরও পড়ুন: ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত
এর আগে, জো কেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে তার পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, ‘বিবেকের তাড়নায় আমি ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না।’
সূত্র: আল–জাজিরা।
আরও পড়ুন: ইরানি হামলার ভয়াবহতা স্বীকার, কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত নেতানিয়াহুর





