বিশ্ব বাজারে স্বর্ণের দামে বড় দরপতন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৬ | আপডেট: ২:০০ পূর্বাহ্ন, ২৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ব বাজারে স্বর্ণের দামে একদিনে বড় দরপতন হয়েছে। রোববার (২২ মার্চ) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২.৩৬ শতাংশ কমেছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস সূত্রে জানা গেছে, শেষ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০৮.৮৩ ডলার কমে ৪,৪৯৪ ডলারে নেমে এসেছে।

আরও পড়ুন: আজ সীমিত পরিসরে খোলা ব্যাংক, জানুন কোথায় লেনদেন হবে

এদিকে দেশের বাজারে স্বর্ণের দামও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলে এর প্রভাব দেশের বাজারেও পড়ে। তাই যেকোনো সময় দেশের বাজারে দাম কমানো হতে পারে।

সবশেষ বৃহস্পতিবার বিকালে বাজুস একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমানো হয়েছে। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতুর দাম ৭,৬৯৮ টাকা কমানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে স্বর্ণ ও রুপার নতুন দাম সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে এবং বৃহস্পতিবার বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

আরও পড়ুন: এক দশকে ১.৪ কোটি তরুণ শ্রমবাজারে, চাকরি পেয়েছে মাত্র ৮৭ লাখ: বিশ্বব্যাংকের সতর্কবার্তা

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বেচাকেনা হচ্ছে।