দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:১৯ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার মূল্য ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে টানা দুই দফায় প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে মোট ২ হাজার ১০০ টাকা। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের গুনতে হবে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার এই নতুন দর নির্ধারণের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে নতুন এই দর।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ সরছে, সবচেয়ে বেশি লাভবান ভারত

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। শ্রমিক অসন্তোষের মধ্যেই ট্রাম্পের নতুন শুল্ক প্রস্তাব, নজিরবিহীন চাপে পোশাক খাত

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৯৯২ টাকা বাড়িয়ে ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৮৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৭০০ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী ক্রেতাদের মজুরি পরিশোধ করতে হবে।

এছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

এদিকে আগের দিন ২৬ নভেম্বরও সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়ায় বাজুস। এতে ভ্যাটসহ ওইদিন ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম দাঁড়ায় ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম দাঁড়ায়য ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম দাঁড়ায় ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।

এর আগে ২৫ নভেম্বর কমানো হয় ভরি প্রতি সোনার দাম কমানো হয় ২ হাজার ৮৫৮ টাকা। তবে, ২৪ নভেম্বর ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা এবং ২৩ নভেম্বর ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়। তার আগে টানা ৯ দফায় সর্বোচ্চ ৩৪ হাজার ৭০০ টাকা কমানো হয় মূল্যবান হলুদ ধাতুটির দাম। সব মিলিতে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৭ বার সোনার দাম সমন্বয় করলো বাজুস। এর মধ্যে ৬৯ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৭ দফায় কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।