ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছেছে, পাকিস্তানের মাধ্যমে বার্তা: আল জাজিরা
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত একটি যুদ্ধবিরতির বার্তা পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের জ্যেষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে যে, ট্রাম্প প্রশাসনের একটি নথি পাকিস্তান ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে এবং বর্তমানে তারা তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
আল জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভাইদ বলেন, “আমরা এখন নিশ্চিত করতে পারি যে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পাকিস্তানকে দেওয়া একটি নথি তারা ইরানিদের কাছে উপস্থাপন করেছে। এখন তারা ইরানের জবাবের অপেক্ষায় রয়েছে।”
এদিকে, কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে সম্ভাব্য বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
আরও পড়ুন: মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান
তবে যুদ্ধবিরতি বা আলোচনার বিষয়ে দুই পক্ষের অবস্থানে এখনও পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করে আসছেন। বিপরীতে, ইরানের পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরু হয়নি বলে জানানো হয়েছে।
সূত্র: আল-জাজিরা





