যুক্তরাষ্ট্রকে অবিশ্বাস করেই আলোচনায় বসছে ইরান: আরাগচি

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:৪২ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস রেখেই আসন্ন আলোচনায় অংশ নিচ্ছে ইরান—এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুলের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ।

আরাগচি বলেন, ইরান তার জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। তিনি যুক্তরাষ্ট্রের অতীত আচরণকে ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ ও ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন: ইরানের সম্পদ ছাড়ার দাবি নাকচ হোয়াইট হাউসের, আলোচনার মধ্যেই নতুন জটিলতা

তিনি আরও জানান, এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে তেহরান, তবে তাদের অবস্থান থাকবে কঠোর ও সতর্ক।

উল্লেখ্য, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার আগেই ইরানের এমন কঠোর অবস্থান সম্ভাব্য ফলাফল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন: বিশ্বের নজর পাকিস্তানে, লকডাউনে ইসলামাবাদ