২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের মধ্যে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
আরও পড়ুন: ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হতে পারে।
বিশেষ করে বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পের উন্নয়ন, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় এবং অবকাঠামো খাতে সহযোগিতার বিষয়গুলো সফরে গুরুত্ব পেতে পারে।
আরও পড়ুন: ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।





