কাঁচপুর ব্রিজে দুই বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ও এশিয়ান হাইওয়েতে দুই যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে কাঁচপুর সেতুর ঢালে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
আগুন লাগার পরপরই বাসের যাত্রীরা দ্রুত নেমে আসায় যাত্রীদের কোন ক্ষতি হয় নাই। তবে আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে ভোরে এমিয়ান হাইওয়ে জামপুর ইউনিয়নে মিরেরটেক এরাকায় সড়কে খড়বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মদ জব্দ
দিনাজপুর থেকে খড়বোঝাই (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬) ট্রাকটি ভোর সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে এসে পৌঁছায় দুর্বৃত্ত এসে ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন লাগার বিষয়টি টের পেয়ে চালক ট্রাকটি রক্ষার জন্য প্রায় ১৫০ গজ সামনে এগিয়ে নিয়ে যান এবং রাস্তার পাশের পানিতে জ্বলন্ত খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে সকাল সাড়ে ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে যায়।এ বিষয়ে সোনারগাঁ থানা-পুলিশ জানায়, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: ২১ জেলায় সহিংসতা ও নাশকতার ঘটনা, প্রাণ গেল চারজনের





