লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এক দিনের সরকারি সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে হেলিকপ্টারে জেলার এয়ারফিল্ডে অবতরণ করেন তিনি।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টার দিকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন তিনি।
আরও পড়ুন: শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মদ জব্দ
সফরসূচি অনুযায়ী, লালমনিরহাটে পৌঁছানোর পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন সরকারপ্রধান।
আরও পড়ুন: কাঁচপুর ব্রিজে দুই বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
পরবর্তী সময়ে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নবিষয়ক এসব কর্মসূচি শেষ করে বৃহস্পতিবার সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।





