পাকিস্তানে ইরানের সঙ্গে ‘আজই’ চুক্তি স্বাক্ষর হতে পারে: ট্রাম্পের দাবি

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:০৩ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে “আজই” একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক মারিয়া বার্টিরোমোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

তবে এই ফোনালাপটি কখন অনুষ্ঠিত হয়েছে বা কোন সময়কে ইঙ্গিত করে ট্রাম্প মন্তব্য করেছেন, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: হুথিদের হামলায় সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর ৫৮ সদস্য নিহত

সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি কোনো চুক্তি না হয়, তাহলে তিনি ইরানের বিভিন্ন অবকাঠামো—যেমন বিদ্যুৎকেন্দ্র ও সেতু—ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দেন।

এদিকে, ইসলামাবাদে কোনো চুক্তি স্বাক্ষর বা প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পাকিস্তানের একাধিক সূত্র মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে জানিয়েছে, তেহরান আলোচনার দ্বিতীয় দফায় আগ্রহী হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমল তেলের দাম

এর আগে রোববার ট্রাম্প জানিয়েছিলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারসহ একটি প্রতিনিধি দল নতুন দফার আলোচনার জন্য ইসলামাবাদ সফর করবে।

১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর ১১-১২ এপ্রিল পাকিস্তান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের সরাসরি আলোচনার আয়োজন করে। তবে সেই আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

এদিকে, চলমান উত্তেজনার মধ্যে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে টেলিফোনে কথা হয়। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইসলামাবাদে নতুন দফা আলোচনার অনিশ্চয়তার মধ্যেই এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

সূত্র: আনাদোলু